ফাইল ছবি
বলিউডের কিং শাহরুখ খান এবার বড় পর্দায় মেয়েকে সুহানা খান-কে অ্যাকশন দৃশ্যে প্রস্তুত করতে দেখা যাবে। তার নতুন ছবি ‘কিং’-এর জন্য তিনি শুটিং সেটকেই প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন।
সম্প্রতি পরিচালক ফারাহ খান একটি অনুষ্ঠানে জানান, কিভাবে শাহরুখ নিজের হাতে সুহানাকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছেন। ফারাহ বলেন, “শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত ওয়েব সিরিজ বানিয়েছেন। আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে ‘কিং’-এ দেখা যাবে।”
সুহানা খানের অভিনয় জীবন শুরু হয় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিস’ দিয়ে, যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এবার তিনি বড় পর্দায় অ্যাকশন মুডে দর্শকদের সামনে আসবেন।
ম.র





