শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

কপিল শর্মাকে ‘হুঁশিয়ারি’ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ১১ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

কপিল শর্মাকে ‘হুঁশিয়ারি’ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

ফাইল ছবি

বলিউড ও আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই আইকনিক হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার দক্ষিণী সিনেমা জগতে নাম লিখিয়েছেন বিগবাজেট সিনেমা ‘বারাণসী’ দিয়ে। তবে মুম্বাইয়ে তার ফেরার মূল কারণ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়া।

শোয়ের চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। কপিল শর্মা এবার নতুন অবতারে হাজির হচ্ছেন, কখনও জেন-জি বাবা, কখনও রাজা বা মন্ত্রীর চরিত্রে, এবং প্রতিটি চরিত্রে এসেছে আমূল পরিবর্তন।

প্রিয়াঙ্কা চোপড়া শোতে উপস্থিত হয়ে সঞ্চালক কপিল শর্মাকে সরাসরি ‘হুঁশিয়ারি’ এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। অন্য তারকারা কপিলের মুখোমুখি হতে কিছুটা ভয় পান, কিন্তু প্রিয়াঙ্কা পুরোপুরি বিপরীত। এর ফলে দর্শকদের মধ্যে কৌতূহল, এবার কপিলের শোতে কী বিশেষ মুহূর্ত ঘটবে তা জানতে শো সম্প্রচার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়