শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩

Aporup Bangla

মেসির সঙ্গে আব্রাম খানের স্পেশাল মুহূর্ত, বাবার ক্যামেরায় বন্দি

বিনোদন

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

মেসির সঙ্গে আব্রাম খানের স্পেশাল মুহূর্ত, বাবার ক্যামেরায় বন্দি

ফাইল ছবি

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। বাবার সঙ্গে উপস্থিত আব্রাম তার প্রিয় ফুটবলারকে কাছ থেকে দেখার আনন্দ পান।

শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছান মেসি। পরদিন শনিবার আব্রাম বাবার সঙ্গে মাঠে হাজির হন এবং মেসি, সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে ফ্রেমবন্দি হন।

মেসি সল্টলেক স্টেডিয়ামে প্রায় ৩০ মিনিট কাটান। ভিড় ও পরিস্থিতি সামাল দিতে তাকে দ্রুত মাঠ ছাড়তে হয়। তবে এই বিশেষ মুহূর্ত শাহরুখ খান ক্যামেরাবন্দি করেছেন, যা ভাইরাল হয়েছে ভক্তমহলে।

উল্লেখ্য, ২০১১ সালের পর এটি মেসির প্রথম ভারত সফর।


 

ম. র

Bijoy

সর্বশেষ