শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

তৌসিফ মাহবুব: ‘বাস্তব জীবন সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক’

বিনোদন

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ১৪ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

তৌসিফ মাহবুব: ‘বাস্তব জীবন সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক’

ফাইল ছবি

 ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তব জীবনের গল্প নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, জীবন আসলে সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক।

তৌসিফ বলেন, “বাস্তব জীবন আসলে সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক। সিনেমা নিয়ে বাস্তব মানে কঠিন, কিন্তু রিয়েল লাইফের ফ্রেমগুলো অনেক সুন্দর ও চমকপ্রদ।”

অভিনেতা বাস্তব জীবন এবং নাটকের বন্ধুত্বের পার্থক্যও তুলে ধরেন। তিনি জানান, নাটকে বন্ধুদের সবসময় একসাথে থাকতে দেখা যায়, কিন্তু বাস্তবে বন্ধুত্ব মানে সারাক্ষণ একই ছাদের নিচে থাকা নয়। বন্ধুত্ব গড়ে ওঠে মতের মিল এবং অমিলের মধ্য দিয়ে।

তিনি বলেন, “আমরা মজা করে বলি, রিয়েল লাইফে বন্ধু মানেই সবসময় একসাথে থাকা নয়। প্রত্যেকের মধ্যে ঝগড়া হয়, মতের মিল-অমিল থাকে। এই বিষয়গুলোও বাস্তবকে সিনেমাটিক করে তোলে।”

সম্প্রতি একটি কাজের জন্য কক্সবাজারে ফ্রেম ধারণের অভিজ্ঞতাও শেয়ার করেন তৌসিফ। তিনি বলেন, “সিনেমেটিক এই অর্থে, কক্সবাজারের সুন্দর সুন্দর ফ্রেমগুলো এত সুন্দর ছিল যে, আসলেই মনে হয় যেন আমি সেই দৃশ্যে চলে এসেছি।”

তৌসিফ মাহবুবের এসব বক্তব্য দর্শক ও ভক্তদের মধ্যে তার অভিনয় ও বাস্তব জীবনের প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি করেছে।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়