শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩

Aporup Bangla

সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা সরকারের অভিনয়

বিনোদন

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ১৪ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা সরকারের অভিনয়

ফাইল ছবি

রহস্যময় গল্প এবার বড় পর্দায় উঠে আসছে, এবং এর পেছনে রয়েছেন বিজ্ঞাপনের পরিচিত নাম সৌমাভ ব্যানার্জি। তার প্রথম কমার্শিয়াল ফিচার ফিল্ম ‘অটবী’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে রয়েছে হরর, মিস্ট্রি ও ক্রাইমের নানা উপাদান।

এই বহুস্তরীয় গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে। তার সঙ্গে আছেন সাহেব ভট্টাচার্য, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আরিয়ান ভৌমিক এবং নবাগতা ইনায়া চৌধুরী।

পরিচালক সৌমাভ ব্যানার্জি জানান, “জাপানে কাল্পনিকভাবে তৈরি এক ‘সুইসাইড ফরেস্ট’ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে ছবির মূল কনসেপ্ট তৈরি হয়েছে। এক জঙ্গলে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে বের করার আড়ালে, আমরা নিজেদের ভেতরের যন্ত্রণা এবং লুকানো শত্রুদের খুঁজে দেখাই।”

গল্পের শুরু হয় এক মর্মান্তিক পারিবারিক দুর্ঘটনা দিয়ে, যেখানে দুই বোন ডিম্পল ও তানিয়া তাদের বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু চোখের সামনে দেখে। এই ট্রমা তাদের মধ্যে দৃঢ় মানসিক বন্ধন তৈরি করে। ঘটনার পর পুলিশ ডিম্পলকে জানায়, তার ছোট বোন তানিয়া নিখোঁজ। তদন্তে উঠে আসে, তানিয়াকে শেষবার দেখা গিয়েছিল স্থানীয়দের কাছে আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত, নিষিদ্ধ ‘চামসুট্টি’ জঙ্গলে।

মধুমিতা সরকার বলেন, “কাজটা করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। আগে এমন কনসেপ্টে কাজ করিনি। সৌমাভদা খুব ঠান্ডা মাথার মানুষ। তার সঙ্গে এবং সাহেবদা, রাহুলদা, ইনায়া, আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। ঝাড়গ্রামের জঙ্গলে ছবির প্রথম পর্বের শুটিং করেছি আমরা।”

‘অটবী’ ছবিটি দর্শককে দেবে এক চমকপ্রদ, রহস্যময় ও থ্রিলিং অভিজ্ঞতা।

ম. র

Bijoy

সর্বশেষ