বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

ট্র্যাডিশনাল সাজে তাপসীর আধুনিক চমক

বিনোদন

অপরূপ বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ট্র্যাডিশনাল সাজে তাপসীর আধুনিক চমক

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

উৎসবের সাজ মানেই শাড়ি, ভারী গয়না আর চেনা ছকের সাজ-এমন ধারণা যেন বারবার ভেঙে দিচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এবার আইভরি ও সোনালির মায়াবী মিশেলে এমন এক লুকে ধরা দিলেন অভিনেত্রী, যেখানে ঐতিহ্যের স্নিগ্ধতার সঙ্গে মিশেছে আধুনিক ফ্যাশনের ঝলক। তাপসীর সাজ যেন রূপকথার কোনো রাজকীয় চরিত্র! সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তাপসী। ছবিতে তার পরনে দেখা গেছে আইভরি রঙের অপূর্ব শাড়ি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দ্য গ্লো অ্যান্ড দ্য গেজ।’ আর সেই ক্যাপশনের মতোই পুরো লুকে ছিল আলো আর মুগ্ধতার খেলা।

তাপসীর এই ড্রেপটি ফ্যাশন লেবেল গোপি বৈদের ‘জোয়া-সাবিরা’ শাড়ি কালেকশনের। সূক্ষ্ম রেশমি আইভরি ফেব্রিকের ওপর সোনালি এমব্রয়ডারির জমকালো বর্ডার শাড়িটিকে দিয়েছে অভিজাত ও উৎসবমুখর আবহ।

নরম আইভরি রঙের সঙ্গে সোনালির এই মেলবন্ধন এমনিতেই নজরকাড়া। তার ওপর শাড়ির সূক্ষ্ম কারুকাজ পুরো লুকে এনেছে রাজকীয়তার ছোঁয়া। সাজের সবচেয়ে নজরকাড়া দিক অবশ্যই তার ব্লাউজ। প্রচলিত কাটের ব্লাউজের বদলে অভিনেত্রী বেছে নিয়েছেন ফিটেড সুইটহার্ট নেকলাইনের করসেট ব্লাউজ।

আইভরি ও সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজে তৈরি এই ব্লাউজ শাড়ির ট্র্যাডিশনাল সৌন্দর্যকে একেবারে অন্য মাত্রা দিয়েছে। শরীরের গড়নকে অনুসরণ করা শার্প কন্ট্যুর এবং আধুনিক নেকলাইন পুরো সাজে এনেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। ফলে একই সঙ্গে ঐতিহ্যবাহী ও গ্ল্যামারাস দেখিয়েছে তাকে।

শাড়ি ও ব্লাউজের সঙ্গে গয়নাতেও তাপসী রেখেছেন সোনালির আধিপত্য। কানে ছিল বিশেষ ‘চাঁদ-শিকারা’ ইয়াররিংস। ঝোলা ডিজাইনের এই দুল মুখের গড়নকে আরও স্পষ্ট করে তুলেছে। কব্জিতে ছিল মানানসই ‘বাসরা রিস্টস্ট্র্যাপ ব্রেসলেট’। হাতে ছিল টেক্সচার্ড মেটালিক পোটলি ব্যাগ। ছোট এই ব্যাগটি পুরো লুকের সঙ্গে যোগ করেছে উৎসবের গ্ল্যামার।

তাপসীর হেয়ারস্টাইলেও ছিল স্বাভাবিকতার ছোঁয়া। নিজের কোঁকড়ানো চুল খুব বেশি স্টাইল না করে পেছনের দিকে হালকা করে বেঁধে রেখেছিলেন তিনি। মুখের দুই পাশে কয়েকটি আলগা লক ছেড়ে দেওয়ায় লুকে এসেছে সৌন্দর্য।

মেকআপেও অতিরিক্ত ভারী সাজের পথে হাঁটেননি অভিনেত্রী। গালে ব্লাশঅন ও হাইলাইটারের নরম আভা, চোখে সফট আইশ্যাডো আর ঠোঁটে গ্লসি নিউড-পিঙ্ক লিপস্টিককে ছিল স্নিগ্ধ অথচ গ্ল্যামারাস।

তাপসীর এই সাজ যেন আরও একবার মনে করিয়ে দিল, উৎসবের শাড়িতে আলাদা করে নজর কাড়তে সব সময় অতিরিক্ত ভারী সাজের প্রয়োজন হয় না। একটি অভিজাত শাড়ি, আধুনিক করসেট ব্লাউজ আর বেছে নেওয়া কয়েকটি অ্যাকসেসরিজই কখনও কখনও পুরো লুককে করে তুলতে পারে একেবারে অনন্য।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়