ফাইল ছবি
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী শুধু তার দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের কাছে না থাকতে পারার জন্য মন খারাপ হয় তার।
১৪ ডিসেম্বর মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন মিমি, সঙ্গে অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
মিমি ক্যাপশনে লিখেছেন,
“শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা-বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ মিস করছি ভীষণভাবে।”
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী বিভিন্ন সময় বাবা-মায়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। একটি ছবিতে দেখা যায়, বাবা-মায়ের বিয়ের সময়ের পুরোনো মুহূর্তগুলো। মিমি তার পোস্টে প্রকাশ করেছেন, বাবা-মায়ের ত্যাগ ও সন্তান হিসেবে নিজের জন্য তাদের দেওয়া ভালোবাসার মুহূর্তগুলো তার কাছে কতটা মূল্যবান।
এ সময় মিমি কলকাতা থেকে দূরে থাকলেও কাজের ফাঁকে যখনই সময় পান, মা-বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে রাখেন তিনি।
ম. র





