ফাইল ছবি
ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি রুম্মান খানের পডকাস্টে হাজির হয়ে সন্তান শেহজাদ খান বীর-এর জন্মকালের স্মৃতি নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোভিড-১৯ মহামারির সময় একাকীত্বের দিনগুলোর কথা স্মরণ করে বুবলী জানান, ২০২০ সালে তিনি মা হওয়ার অপেক্ষায় ছিলেন। সে সময়ের কঠিন পরিস্থিতি ও অজানা ভবিষ্যতের ভীতি স্মরণ করে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে বুবলী বলেন, “আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে। মা হলে বুঝি যে অনুভূতি কি, আর সন্তানের জন্য আমার ফিলিংটা আলাদা।” তিনি তার মায়ের শাসন ও আদর্শের কথা মনে করিয়ে দেন।
পডকাস্টে বুবলী তার ক্যারিয়ার ও পুরস্কারের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েও আলোচনা করেন। নবজাতক হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়ার মুহূর্তটি তার জন্য বড় অনুপ্রেরণা ছিল। তবে পরবর্তীতে কিছু জাতীয় পুরস্কার পাওয়ার আশা থাকলেও শেষ পর্যন্ত না পাওয়া নিয়ে তার কণ্ঠে আক্ষেপ লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করেন শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খান বীর। বর্তমানে বুবলী তার কাজ ও সন্তানের দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া সত্ত্বেও।
ম.র





