বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩

Aporup Bangla

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪, ২৯ অক্টোবর ২০২৬

সর্বশেষ

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার

ফাইল ছবি

নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করেন। 
জানা গেছে, তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগের সময় সেই ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।

ম.র

সর্বশেষ