ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
যোগদানকালে আক্তারুজ্জামান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় জীবন উৎসর্গের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জামায়াতের নিয়ম-নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলার প্রতি অনুগত থাকার প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার দীর্ঘনেক জীবন কামনা করেন। অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমও উপস্থিত ছিলেন।
মেজর আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন গণতান্ত্রিক ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তিনি বিএনপি থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ম.র





