বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শোষণমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের

রাজনীতি

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শোষণমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের

ফাইল ছবি

শোষণমুক্ত সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, অতীতের সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল সেনবাগ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক আইনশৃঙ্খলা, মাদক প্রতিরোধ, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য খাতে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খনন এবং ইমাম-মোয়াজ্জেমদের ভাতা প্রদানের পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে।

উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম। সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়