শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে, মেডিকেল অনুমোদন অপেক্ষমাণ

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ১৪ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে, মেডিকেল অনুমোদন অপেক্ষমাণ

ফাইল ছবি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমানে তার শারীরিক অবস্থায় বিদেশযাত্রা নিরাপদ কি না, সে বিষয়ে এখনও মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ ঢাকা পোস্টকে জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এসেছে। বর্তমানে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর—এই দুটি দেশের যেকোনো একটিতে নেওয়ার বিষয়টি আলোচনার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ডা. আব্দুল আহাদ বলেন, আগামীকাল হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে কোন দেশে নেওয়া হবে, সেটা রাতের মধ্যে চূড়ান্ত হবে।

তিনি আরও জানান, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনও চূড়ান্ত ক্লিয়ারেন্স দেয়নি। রোগীকে নেওয়া নিরাপদ হবে কি না, তা বোর্ডের অনুমোদনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ওসমান হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ম. র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়