মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Aporup Bangla

নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীর

রাজনীতি

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে জোনাস গাহর স্টোর এই অভিনন্দন বার্তা জানান। তিনি লেখেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা। একইসঙ্গে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান জোরদার করা এবং বাংলাদেশ-নরওয়ের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে আরও ৯টি আসন।

নির্বাচনের পর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ম.র

Bijoy

সর্বশেষ