রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

জাসদ কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জাসদ কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা বাহিনী এখনো জাসদ কার্যালয়টি ঘিরে রেখেছে, সেখানে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাসদের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়। 
এ বিষয়ে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বাংলানিউজকে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে।
তাদের জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গুলিস্তান জিপিও মোড়ে অবস্থিত জাসদের প্রধান কার্যালয়ে জয় বাংলা স্লোগান দেওয়া এবং বহিরাগত অনেকের অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে বৈঠক চলছিল বলেও সন্দেহ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চলছে।
তিনি বলেন, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান এখনো চলমান রয়েছে।
ডিসি আকতার হোসেন আরও বলেন, তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


 

ম.র

Bijoy

সর্বশেষ