রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

ছবি : সংগ্রহ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহজনকভাবে লোকজনের অবস্থান ও বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান শেষে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গণমাধ্যমেকে এ তথ্য জানান পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম।

তিনি বলেন, জাসদ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মধ্যে আনুমানিক ২০০ জনের বেশি আটক করা হতে পারে। তবে আটকের সংখ্যা এখনো চূড়ান্তভাবে গণনা করা সম্ভব হয়নি।
ওসি আরিফুর ইসলাম বলেন, জাসদ কার্যালয় সিলগালা করা হয়নি। সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়টিতে তালা দেওয়া হয়।
এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়।

এদিকে জাসদ থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, ডিএমপির কমিশনার, মতিঝিল জোনের ডিসি, পলটন থানার ওসিকে অবগত করেই এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, জাসদ নিষিদ্ধ কোনো দল না। জাসদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নাই। জাসদের এই কেন্দ্রীয় প্রতিনিধিসভায় অংশগ্রণকারী সবাই চিন্থিত পরিচিত জাসদের নেতা-সদস্য। এই সভায় আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কারো প্রবেশ করারই সুযোগ ছিল না। সভাটি জাসদের একান্ত নিজস্ব সাংগঠনিক কার্যক্রম। সভায় প্রায় ৫০০ জন জাসদের বিভিন্ন সাংগঠনিক স্তরের নেতা উপস্থিত ছিলেন। ৩০ জন নারী ছিলেন। পুরো অফিস ঘেরাও করে সবাইকে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ম.র

Bijoy

সর্বশেষ