মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

উত্তরায় জিএম কাদেরের বাসায় হামলা

রাজনীতি

উত্তরায় জিএম কাদেরের বাসায় হামলা

প্রকাশিত: ১৫:২৫, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২৬, ১২ অক্টোবর ২০২৬

সর্বশেষ

উত্তরায় জিএম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের বাসাটিতে অবস্থান করছিলেন।
এ বিষয়ে জাপা​ ​​​চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বলেন, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতিকারী বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, আমরা খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টির সূত্র জানায়, ঘটনার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে জি এম কাদেরের বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাসভবন লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ম.র

সর্বশেষ