ফাইল ছবি
নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দুটি সুপার ওভার হতে দেখে এক চিন্তা প্রকাশ করেন।
আহমেদাবাদে শনিবার রাতে ম্যাচ শেষে নিশাম বলেন, “এটা খুব ভালো যে, এখন প্রথম সুপার ওভার টাই হলে দ্বিতীয় সুপার ওভার খেলার সুযোগ পাওয়া যায়। এটা বেশ চমৎকার ব্যাপার হতো...”
তিনি পরোক্ষভাবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা উল্লেখ করেন, যেখানে নির্ধারিত ম্যাচ ও সুপার ওভার টাই হয়েছিল, কিন্তু তখন একাধিক সুপার ওভারের নিয়ম ছিল না। বাউন্ডারির হিসাবের কারণে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। নিশাম তখন আফসোস করে সাবেক টুইটারে পোস্ট করেছিলেন।
যদিও এক সময়ে ধারণা করা হয়েছিল নিশাম ক্রিকেট ছেড়ে দেবেন, পরে তিনি আরও একটি ওয়ানডে বিশ্বকাপ এবং দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। এই আসরের দুটি সুপার ওভারের ম্যাচে তার সরাসরি খেলার অংশ নেই, তবে নতুন নিয়মে অন্য খেলোয়াড়দের খেলতে দেখে তিনি খুশি।
নিশাম আরও বলেন, “এই ধরনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলোর কারণে এই টুর্নামেন্ট এত ভালো। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। বিমানবন্দর থেকে হোটেল, সব কিছু মিলিয়ে খেলা দেখাটা মজার ছিল।”
নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে। সুপার এইটে ওঠার লড়াইয়ে তারা এখনও ভালো অবস্থানে রয়েছে। মঙ্গলবার চেন্নাইয়ে কানাডাকে হারালে পরের পর্বে ওঠার আশা থাকবে।
ম.র





