ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ আজ (রোববার) সন্ধ্যা ৭টায় হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলার শুরু শঙ্কায় রয়েছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম-এ আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ক্রমাগত নিম্নচাপের কারণে ৭০ শতাংশ সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টির। সন্ধ্যা ৬–৭টার মধ্যে বৃষ্টির পরিমাণ ৫–৬ মিলিমিটার হতে পারে, যা খেলার নির্ধারিত সময়কে প্রভাবিত করতে পারে।
ম্যাচের জন্য নির্ধারিত সময় ছাড়াও অতিরিক্ত ৬০ মিনিটের প্রস্তুতি সময় এবং স্টেডিয়ামের উন্নত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। গ্রাউন্ড স্টাফরা কভার ব্যবহার করে পানি দ্রুত সীমানার ড্রেনে সরায়, ফলে সাধারণত ৪৫–৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে।
যদি বৃষ্টির কারণে খেলা বাধাপ্রাপ্ত হয়, তবে উভয় দলই ১ পয়েন্ট করে পাবে। বর্তমানে ভারত ও পাকিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। বৃষ্টিপ্রবণ পরিস্থিতি হলেও সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, যার প্রভাবে কলম্বোর বিমানের টিকিট ও হোটেল ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে।
ম.র





