শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

শিল্প-সাহিত্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

কানাডার লেখক অ্যান কারসন

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখনীর মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে অ্যান কারসনকে এ বছরের নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যান কারসন। ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশিত হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রাচীন গ্রিক সাহিত্য ও আধুনিক কবিতার মধ্যে এক অনন্য সেতুবন্ধ তৈরি করেছেন।
কারসনের সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের গভীর অর্থ ও উৎস অনুসন্ধানের সঙ্গে কবিতার সৃজনশীলতার মেলবন্ধন।
ভাষার প্রতি তার গভীর অনুরাগ এবং শব্দের নতুন অর্থ আবিষ্কারের প্রবণতা তার লেখায় বিশেষভাবে ফুটে ওঠে। তিনি নিজেও বলেছেন, কোনো লেখা শুরুর ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাই তার কাজের প্রথম ধাপ।
সাহিত্যে নোবেল পুরস্কারের মনোনয়ন ও বিবেচনাপ্রক্রিয়া দীর্ঘদিন গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। মনোনীতদের নাম ৫০ বছর পর্যন্ত প্রকাশ করা হয় না। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীর নাম নিশ্চিতভাবে জানা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পুরস্কারে ভূষিত হয়েছেন ১২২ জন সাহিত্যিক। তাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার একাধিক সাহিত্যিককে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়