ফাইল ছবি
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরলেন দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানী শিবাজি রাও হয়ে রানি মুখোপাধ্যায়। মুক্তির প্রথম তিন দিনে ‘মর্দানি ৩’ বক্স অফিসে বাজিমাত করেছে।
৩০ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম তিন দিনে প্রায় ১০ কোটি রুপি আয় করেছে। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম দিনেই দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিবাচক সাড়া পায়।
ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম দিনে ছবিটি আয় করেছে প্রায় ৪ কোটি রুপি। উইকেন্ডের দিনে আয় আরও বৃদ্ধি পেয়ে রবিবার পৌঁছে গেছে প্রায় ৬ কোটি রুপিতে। ফলে তিন দিনের মধ্যে দুই অঙ্কের ঘরে (১০ কোটি) পৌঁছে গেছে রানি মুখোপাধ্যায়ের ঝুলির সংগ্রহ।
বর্তমানে প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি প্রদর্শিত হলেও ‘মর্দানি ৩’ তার গতি হারায়নি। স্থিতিশীল পারফরম্যান্সের মাধ্যমে এটি ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মুগ্ধ করেছে।
যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটি রানি মুখোপাধ্যায়ের চলচ্চিত্র জীবনের ৩০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে মুক্তি পেয়েছে। শক্তিশালী নারী পুলিশের চরিত্রে তার প্রত্যাবর্তন দর্শকদের এখনও মুগ্ধ রাখছে এবং বক্স অফিসের সাফল্য তার প্রমাণ।
ম.র





