বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

‘বিরোধী ও সরকারি দলের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো’: মিয়া গোলাম পরওয়ার

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

‘বিরোধী ও সরকারি দলের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো’: মিয়া গোলাম পরওয়ার

ফাইল ছবি

বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে দলের ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “বিরোধী দল ও সরকারি দল উভয়ই গণতন্ত্রের উদাহরণ স্থাপন করে। যেমন সাইকেলের দুই চাকা না থাকলে চলতে পারে না, তেমনি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের দলের সঙ্গে বিরোধী দলের সুন্দর সমন্বয় ও সংহতি থাকলে দেশকে ভালো দিকে এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বলেছেন রাজনীতির সব বিতর্কের স্থান সংসদ হওয়া উচিত। জামায়াত নেতারা এ বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন সম্ভব হলেও অতীতের মতো খারাপ রাজনৈতিক চর্চা যেন না হয়। সরকারের মূল্যায়নের সময় এখন হয়নি; জাতি ভালো কিছু প্রত্যাশা করছে।

গোলাম পরওয়ার বলেন, “১২ তারিখে সংসদ হবে। সংসদেই রাজনীতির সব বিষয় আলোচনা করা হবে। শপথ না নেওয়ার বিষয়ে সংবিধান সংস্কার পরিষদের কোনো আলোচনা এখনো হয়নি।”

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়