শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

সবজি ও মাছের বাজার চড়া, স্থিতিশীল মুরগির দাম

অর্থনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ৯ অক্টোবর ২০২৬

সর্বশেষ

সবজি ও মাছের বাজার চড়া, স্থিতিশীল মুরগির দাম

ফাইল ছবি

সরবরাহ ভালো থাকলেও সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আসা আগাম শীতকালীন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে ৮ অক্টোবর থেকে ইলিশ বিক্রি বন্ধ হওয়ায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।
তবে বাজারে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মুরগি। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে আগাম শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শিম ১ কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়, নতুন আলু ২০০ টাকা, মুলা কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা এবং ফুলকপি ৬০ থেকে ৮০ টাকায়। আর ছোট আকারে বাঁধা কপি ৮০ টাকা পিস দরে বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি আগের দামে বিক্রি হচ্ছে।

পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বেগুন কেজিতে ২০ টাকা কমে ৬০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ কেজিপ্রতি ২০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরবরাহ কমে যাওয়ায় টমেটো কেজিতে ১০০ টাকা বেড়ে ২৪০ টাকায়, জলপাই ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে পেঁপে কেজিতে ৫ টাকা কমে ১৫ থেকে ২০ টাকা, আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা পিস এবং কেপসিক্যাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

অন্যদিকে ইলিশের বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বাজারগুলোতে সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।

এসব বাজারে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছ দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙ্গাশ ১৮০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬৫০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়