শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

প্রয়াত অভিনেতা পাটেকরকে তারিক আনাম খানের শ্রদ্ধা

বিনোদন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ

প্রয়াত অভিনেতা পাটেকরকে তারিক আনাম খানের শ্রদ্ধা

ফাইল ছবি

বলিউড অভিনেতা নানা পাটেকর ও দেশ বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। নানা পাটেকরের প্রয়াণ যেন এক নক্ষত্রের পতন। হঠাৎ করেই তার এই বিদায় শোকাতুর করে তুলেছে ভারতের পুরো বিনোদন অঙ্গনকে। প্রয়াণের পর তাকে স্মরণ করছেন তার ভক্ত, সহকর্মী ও সিনেপ্রেমীরা। এবার হিন্দি সিনেমার জগতের এই গুণী অভিনেতার বিদায়ে স্মরণ করলেন দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে নানা পাটেকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারিক আনাম খান লেখেন, ‘একজন অভিনেতার প্রতিকৃতি বলতে যা বোঝায় নানা পাটেকর ছিলেন তাই। মুখাবয়ব, কণ্ঠস্বর, উচ্চতা, শরীর; সবকিছুই যেন অভিনয়ের জন্য তৈরি। কোটিপতি থেকে খেটে খাওয়া মানুষ, সব চরিত্রেই যেন মানিয়ে যেত অনায়াসে। অসাধারণ কণ্ঠ আর অসম্ভব দ্রুত জড়তাহীন পরিষ্কার কথা বলার ক্ষমতা, হালকা কিংবা বাঁকা হাসি বা খোলা দরাজ হাসি, চোখে মায়া কিংবা ক্রোধ কিংবা কঠিন বা ঠান্ডা দৃষ্টি বা ভালোবাসা; সব যেন অনাবিল। কমেডি কিংবা দুঃখ, ক্রুরতা, নিষ্ঠুরতা, সব কিছুতেই অনায়াস চলাচল। নানা পাটেকর নিজের মতো করেই অনন্য, নিজের একটা ধারা; কারো সাথেই যেন মেলে না। ভালো লাগুক বা না লাগুক অস্বীকার করা যায় না।’

ম.র

সর্বশেষ

জনপ্রিয়