বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

নভেম্বরে দিল্লি যাচ্ছেন তারেক রহমান?

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

নভেম্বরে দিল্লি যাচ্ছেন তারেক রহমান?

প্রধানমন্ত্রী তারেক রহমান/ফাইল ছবি

আগের উদ্যোগ ভেস্তে যাওয়ার পর এবার নভেম্বরে ভারতের দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভারত ও বাংলাদেশ সফরের নতুন সময়সূচি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরের তৃতীয় সপ্তাহকে বিবেচনা করা হচ্ছে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সফরের সময় নির্ধারণের উদ্যোগ গতি পেতে পারে অক্টোবরে শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার পর।
তবে সফরটি শেষ পর্যন্ত হবে কি না, সে বিষয়ে ঢাকার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এখনো অমীমাংসিত-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ।
প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শুভেচ্ছা জানানো এবং মোদির দ্রুত জবাব দেওয়ার ঘটনাও দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক যোগাযোগের ইঙ্গিত দিয়েছে। এতে সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে বলে সূত্রের দাবি।
তবে তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

একইভাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি ঢাকায় এসেছিলেন কি না, সে বিষয়েও ভারত বা বাংলাদেশ কোনো পক্ষই নিশ্চিত বা অস্বীকার করেনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অজিত দোভালের ঢাকায় আসার খবরটি ১৭ সেপ্টেম্বরের বলে বিভিন্ন সূত্রে প্রকাশিত হয়েছিল। তবে এ সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নতুন বাংলাদেশি হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়াকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। তিনি অক্টোবরে শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে দিল্লিতে দায়িত্ব নিতে পারেন। এর পরই তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা আরও এগোতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ম.র

সর্বশেষ

জনপ্রিয়