মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

নেপালে তুষারধসে ২ পর্বতারোহীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

সারাবিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

নেপালে তুষারধসে ২ পর্বতারোহীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

ছবি : সংগ্রহ

মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে তুষারধসে পর্বতারোহীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার সকালে হঠাৎ তুষারধসের ঘটনা ঘটে। এতে একটি পর্বতারোহী দলের অন্তত ১০ সদস্য নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্বতারোহীদের পাশাপাশি তাদের সহকারীরাও রয়েছেন। তারা সবাই নেপালের নাগরিক।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবারও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৮০ ফুট) উচ্চতার হিমলুং হিমাল শৃঙ্গের আশপাশে সাম্প্রতিক দিনগুলোতে ভারী তুষারপাত হয়েছে। শৃঙ্গটি নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি অবস্থিত।
হিমালয়া হলিডেজ ট্র্যাকিংয়ের বিভূতি চাঁদ ঠাকুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তার অভিযাত্রী দলের অন্তত আটজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে ঠিক কতজন পর্বতারোহী নিখোঁজ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পার্বত্য এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল অভিযান অব্যাহত রেখেছে।

ম.র

সর্বশেষ