শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ৯ অক্টোবর ২০২৬

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

ছবি : সংগ্রহ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে কিছুটা লড়াই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। রিতু মনির দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।  রানের খাতা খোলার আগেই ফারজানা হক সাজঘরে ফেরেন।
  দলীয় ১১ রানে আরেক ওপেনার শারমিন সুলতানাকেও হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ২৪ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
  সোবহানা মোস্তারির ব্যাট থেকেও আসে মাত্র ২ রান। 
৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮৬ বল খেলে ২৯ রান করে ফেরেন তিনি। তার আগে স্বর্ণা আক্তারকে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। ৮৭ বলে ৩৫ রানের জুটির পর আউট হন বাংলাদেশের অধিনায়ক।

এরপর রিতু মনি ও স্বর্ণার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ।স্বর্না ৫০ বলে ২১ রান করে ফিরলেও রিতু লড়াই চালিয়ে যান।

শেষ দিকে রাবেয়া খানের ১৩ বলে ১১ এবং নাহিদা আক্তারের অপরাজিত ২৬ বলে ১৪ রানে দেড়শ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। ৬৩ বল মোকাবিলায় ৫ চারসহ ৪৫ রান করে রানআউট হন রিতু মনি। বাংলাদেশের ইনিংসে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের স্কোরকে এগিয়ে নিতে নাহিদার সঙ্গে গুরুত্বপূর্ন ৩৭ রানের জুটি গড়ের রিতু।

সবমিলিয়ে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জিততে হলে ১৬৭ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৪টি এবং মেগান শাট ২টি উইকেট নেন। 

ম.র

সর্বশেষ

জনপ্রিয়