বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

অজিত দোভালের ঢাকা সফর বিষয়ে এড়িয়ে গেলেন দিনেশ ত্রিবেদী

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

অজিত দোভালের ঢাকা সফর বিষয়ে এড়িয়ে গেলেন দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফরের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক করেন দিনেশ ত্রিবেদী।

 বৈঠক শেষে সাংবাদিকরা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক বৈঠক এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন। রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে দিনেশ ত্রিবেদী বলেন, আমি কোনো রাজনৈতিক বিষয়ের কথা এখানে বলতে চাই না।

আর অজিত দোভালের ঢাকা সফরের বিষয়ে তিনি বলেন, আচ্ছা, এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই। আমি এখন যেই মন্ত্রণালয়ে দাঁড়িয়ে আছি... এ মন্ত্রণালয়...।এ মন্ত্রণালয়টা অদ্ভূত। এ ধরনের একটি মন্ত্রণালয় নিয়ে চিন্তা করাটাই দারুণ বিষয়।
আমাদের যে সৈনিকরা আছেন, তাদের প্রতি সম্মান দেওয়া-এটি গুরুত্বপূর্ণ।
সৈনিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা যে অবদান দিয়েছেন, সৈনিক মানেই আপনাদের সুরক্ষা। আমাদের যে সৈনিকরা সাধারণ মানুষকে সুরক্ষা দেন, সে কারণে এ মন্ত্রণালয়টি খুবই গুরুত্বপূর্ণ।

দিনেশ ত্রিবেদী আরও বলেন, মন্ত্রী মশাই আমাকে বলেছেন, এখানে যে কেউ প্রবেশ করতে পারেন। কারও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। এটি অদ্ভূত এবং অসাধারণ একটি বিষয়।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়