মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

রাজস্ব আদায়ে গতি বাড়াতে ভ্যাট অধ্যাদেশ সংশোধনের অনুমোদন

অর্থনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রাজস্ব আদায়ে গতি বাড়াতে ভ্যাট অধ্যাদেশ সংশোধনের অনুমোদন

মন্ত্রী সভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি সংগ্রহ

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতি বাড়াতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪ সংশোধনের জন্য অধ্যাদেশটির খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

খসড়ায় বলা হয়েছে, প্রতি তিন কর মেয়াদ শেষে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।

তবে ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ম.র

সর্বশেষ