মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের সতর্কবার্তা

জাতীয়

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের সতর্কবার্তা

ফাইল ছবি

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে কনস্যুলেট প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর না করার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। একই সঙ্গে সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দিতে সতর্ক করা হয়েছে।

নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল ফোন, সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার পরামর্শও দেওয়া হয়েছে।

এ ছাড়া এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রিসহ দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভনে প্রতারণার বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে কনস্যুলেট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ম.র

সর্বশেষ