স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৫৪তম বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহেদুল হক, বেদৌরা আহমেদ সালাম, ফারজানা সুলতানা, মো. শাহেদুল আলম, মো. লাফিজুল হক ও রিয়াদ মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহসীন হাওলাদার।
ম.র





