মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

রাতে ঢাকায় আসছেন এস পল কাপুর

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ৩ মার্চ ২০২৬

সর্বশেষ

রাতে ঢাকায় আসছেন এস পল কাপুর

ফাইল ছবি

S. Paul Kapur দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসছেন। তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া বাণিজ্য চুক্তির বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়া, দুই দেশের পারস্পরিক স্বার্থ, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ইস্যু—বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি—আলোচনায় প্রাধান্য পাবে।

বর্তমানে দিল্লি সফরে রয়েছেন পল কাপুর। সেখান থেকে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছে তিনি প্রথমে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বুধবার (৪ মার্চ) তার ব্যস্ত সূচিতে রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক। একই দিন সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়