বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২

Aporup Bangla

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা প্রধানমন্ত্রী তারেক রহমান-কে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত শিনিচি সাইদা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি)-এর অধীনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও জাপানি ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী দক্ষ বাংলাদেশি কর্মীদের জাপানি নিয়োগকর্তাদের সঙ্গে সংযুক্ত করতে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেন। তিনি তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

বৈঠকে প্রতিরক্ষা ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহায়তা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে রাষ্ট্রদূত শিনিচি সাইদা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়