ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রকিব-কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন জাতীয় রাজস্ব বোর্ড-এর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে কর প্রশাসনের দ্বিতীয় সচিব স্বাক্ষরিত আদেশে কর অঞ্চল-১৯–এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম-কে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে কর অঞ্চল-১৯–এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তার-কে পদায়ন করা হয়েছে।
ম.র





