ফাইল ছবি
দেশব্যাপী গ্রাহকদের জন্য মানসম্মত টুলস পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ACI Smart Tools কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম Pickaboo-এর সঙ্গে।
গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর ACI Center-এ আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ACI Motors Limited-এর জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান এবং পিকাবু.কম-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিন-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ACI Smart Tools হলো ACI Motors Ltd.-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। বর্তমানে ৩০০টিরও বেশি স্মার্ট পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি বাজারে কার্যক্রম পরিচালনা করছে। এর পণ্যের তালিকায় রয়েছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ওয়েট স্কেল, এয়ার কম্প্রেসর এবং বিভিন্ন টুলস অ্যাক্সেসরিজ। উন্নত গুণগতমান, টেকসই পারফরম্যান্স, ব্যবহারবান্ধব ডিজাইন এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের মাধ্যমে ব্র্যান্ডটি পেশাদার কারিগর, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।
এই অংশীদারিত্বের ফলে এখন সারা দেশের গ্রাহকরা অনলাইনে সহজেই ACI Smart Tools-এর পণ্য অর্ডার করতে পারবেন। এতে দ্রুত ডেলিভারি ও ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গ্রাহকরা সরাসরি অনলাইনে পণ্য কিনতে পিকাবু.কম ভিজিট করতে পারবেন। এই উদ্যোগ ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মে ACI Smart Tools-এর অবস্থান আরও শক্তিশালী করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
ম.র





